মারা গেলেন প্রথম শ্রেণীর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বসন্ত রাইজি। শনিবার সকালে মুম্বাইয়ে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০০ বছর। বার্ধক্য জনিত কারণেই মৃত্যু।


১৯৩৯ সালে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (CCI) এর হাত ধরে ক্রিকেটে অভিষেক। যদিও প্রথম ইনিংসে তিনি শুন্য রানেই আউট হন। দ্বিতীয় ইনিংসে করেন ১ রান।


১৯৪০ এর দশকে মোট ৯ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেন তিনি। এরপর পড়াশোনায় জোর দেওয়ায় ক্রিকেট ক্যারিয়ার খুব একটা লম্বা হয়নি। পরে ইতিহাসবিদ হয়েছিলেন তিনি। কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসাটা আজীবন এক রয়ে যায়! ক্রিকেটার সমকালীন তারকাদের নিয়ে লিখেছিলেন বেশ কিছু বইও।


গত জানুয়ারিতে বিশ্ব ক্রিকেটের দুই কিংবদন্তি শচীন তেণ্ডুলকর ও স্টিভ ওয়া রাইজির জন্মদিন পালন করে ভিডিও পোস্ট করেছিলেন। দুই তারকাকে পাশে নিয়ে ‘১০০’ লেখা কেক কেটেছিলেন রাইজি।


শতায়ু এই ক্রিকেটারের প্রয়ানে শোকস্তব্ধ ক্রিকেট মহল।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর