বঙ্গে আগমন বর্ষার। ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা অতিক্রম করেছে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু অংশ অতিক্রম করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু।
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগামী ২৪ ঘণ্টায় প্রবেশ করবে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর ও মালদার বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে।
সাধারণত রাজ্যে উত্তরবঙ্গেই প্রথমে বর্ষা প্রবেশ করে। দক্ষিনবঙ্গে কয়েকদিন পরে। কিন্তু এবার একই দিনে অর্থাৎ ১২ জুন শুক্রবার বর্ষা প্রবেশ করলো উত্তর ও দক্ষিণ বঙ্গে। কলকাতায় আজ আকাশ মেঘলা থাকবে। এছাড়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতায় দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Post a Comment