টানা ১৮ দিন ভেন্টিলেশনে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিতে মায়ের কোলে ফিরলেন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের চার মাসের শিশু। দুধের শিশু সুস্থ হয়ে ওঠায় স্বস্তিতে চিকিৎসকরা। নতুন উদ্যমে লড়ার উৎসাহ পাচ্ছেন তারা।
বিশাখাপত্তনমের জেলা কালেক্টর বিনয় চাঁদ জানান, পূর্ব গোদাবরী এলাকার এক আদিবাসী মহিলা মে মাসে করোনা আক্রান্ত হন। পরে জানা যায়, করোনা আক্রান্ত তাঁর চার মাসের শিশুও। ওই শিশুটিকে ২৫ মে বিশাখা ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (VIMS) পাঠানো হয়। টানা ১৮ দিন ভেন্টিলেটরে ছিল শিশুটি। অবশেষে শুক্রবার মিলল স্বস্তির খবর। করোনা পরীক্ষার রিপার্ট নেগেটিভ আসে। শিশুটি আপাতত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। করোনার বিরুদ্ধে তার লড়াইকে কুর্নিশ জানাচ্ছে দেশবাসী।

Post a Comment