বহুদিন ধরেই বিশ্ব ক্রিকেট টি টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে ধোয়াশার মধ্য দিয়ে চলছে। বিশ্ব কাপ হবে কী না? হলে কবে হবে? এমন অনেক প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে আইসিসি। কিন্তু বিসিসিআই আইপিএল নিয়ে ইতিবাচক খবর শোনাল ক্রিকেট প্রেমীদের। এই বছরেই ভারতের মাটিতেই আইপিএল আয়োজন করতে মরিয়া বিসিসিআই। দরকার পড়লে ক্লোজড ডোর আইপিএল আয়োজন করার ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে বিসিসিআই। এ বছরের সেপ্টেম্বর অক্টোবরে ভারতের মাটিতেই আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই। যদি একান্তই না হয় তবে আরব আমিরশাহিতে অথবা শ্রীলংকাতে হবে আইপিএল।
ব্রিজেশ প্যাটেল (আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান) বলেন, আমরা আইপিএল শুরু করার জন্য তৈরি। আগামী টি টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির মতামত জানার পরই তালিকা তৈরি করে উঠে পড়ে লেগে যাব আমরা। দরকার পড়লে দেশের বাইরে অর্থাৎ আরব আমির শাহিতে অথবা শ্রীলংকাতে আইপিএল আয়োজন করবো আমরা।
তবে সামনের সেপ্টেম্বর - অক্টোবর মাসে আইপিএল আয়োজন প্রায় পাকাপোক্ত করে ফেলেছে বিসিসিআই। ব্রিজেশ প্যাটেল আরও জানান এবারের আইপিএল দেশ বিদেশ যেখানেই হোক না কেন দুই তিনটে ভেন্যুর মধ্যে আয়োজিত হবে। দরকার পড়লে ক্লোজড ডোর অর্থাৎ দর্শক ছাড়াই হবে আইপিএল।

Post a Comment