পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ হাফিজের সঙ্গে করোনা যেন লুকোচুরি খেলছে! প্রথমবার পজিটিভ। তারপর নেগেটিভ। তারপর আবার পজিটিভ।
প্রথমবার করোনা টেস্ট করার পর তাঁর রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু তিনি তাঁর করোনা পজিটিভ নিয়ে নিশ্চিন্ত ছিলেন না। তা নিশ্চিন্ত করতে হাফিজ নিজে গিয়ে ফের করোনা টেস্ট করান। সেখানে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। সেই রিপোর্টের ফল তিনি টুইটারে তুলে ধরেছিলেন। তাই পিসিবি তাঁর উপর এমনিতেই রেগে ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড ওই দশজনের আরও একবার লালরসের নমুনা টেস্টের জন্য পাঠিয়েছে। পিসিবি আগেই ঠিক করে রেখেছিল দ্বিতীয়বার যদি হাফিজের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তাহলে তাঁকে কড়া শাস্তির সম্মুখীন হতে হবে।
যদিও হাফিজের ঘনিষ্ঠ মহল বলছে, পিসিবির করোনা পরীক্ষার ফলাফল আসার পর তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। তাঁর পরিবারের সদস্যের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তাই তিনি ব্যাক্তিগত ভাবে আবার করোনা টেস্ট করান। কিন্তু পিসিবি সেসব শুনতে চায় না। বোর্ডকে টপকে আবার ব্যক্তিগতভাবে টেস্ট করানোয় পিসিবি হাফিজের ওপর চটে আছে।
বোর্ডের দ্বিতীয়বার করোনা পরীক্ষার ফল প্রকাশ হবে আজ। তবে পিসিবি সূত্রে খবর, বোর্ডের করোনা টেস্টে দ্বিতীয়বারও পজিটিভ হয়েছেন হাফিজ। ফলে তাঁর শাস্তি পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

Post a Comment