দেশজুড়ে দিনের পর দিন বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। এখন দেশজুড়ে চলছে আনলক পর্ব। এই পর্বে দেশের বিভিন্ন রাজ্য ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরা শুরু করেছে। কিন্তু তার মধ্যেই দিন যাচ্ছে করোনা আক্রান্তের পুরোনো রেকর্ড ভেঙে নতুন ভাবে রেকর্ড সংখ্যায় বাড়ছে আক্রান্ত। গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৫৫২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৪৮ জনের।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৫৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা এখন ও পর্যন্ত একদিনের নিরিখে সর্বোচ্চ। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৫ লক্ষ। তবে আশার কথা একটাই যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লক্ষ ৯৫ হাজার ৮৮০ জন।
দেশে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজার ৭৪১ এবং মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৩১ জনের।

Post a Comment