TikTok এর জনপ্রিয়তা সর্বদাই আকাশচুম্বি। সোস্যাল মিডিয়াতে এত কিছু হয়ে যাবার পরেও প্রচুর পরিমাণে ডাউনলোড হচ্ছে TikTok। কিন্তু প্লে-স্টোর থেকে রিমুভ করে দেওয়া হল রিমুভ চিনা অ্যাপস (Remove China Apps)। গত ১৭ মে এটি প্লে-স্টোরে লঞ্চ করা হয়। পনেরো দিনের মধ্যেই ১০ লক্ষ মানুষ এই অ্যাপ ডাউনলোড করে ফেলে। রেটিংও ৫ এর মধ্যে ৪.৮। কিন্তু হঠাৎ করেই প্লে স্টোর থেকে উধাও এই অ্যাপ। কিন্তু কেন গুগল এই অ্যাপ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল?
চিনা রিমুভ অ্যাপ টির কাজ হলো, আমাদের ফোনে যদি অজান্তে হোক আর প্রকাশ্যে হোক কোনো চিনা অ্যাপ থাকে, তাহলে এই অ্যাপ খুঁজে বের করে দেবে। এবং ইচ্ছা করলেই সেসব অ্যাপ সরিয়ে ফেলতে পারবো আমরা। এই রিমুভ চিনা অ্যাপ টির ব্যবহার খুবই সরল, এবং বেশি সময়ও অপচয় করেনা। কিন্তু হঠাৎ করে সেই অ্যাপ সরিয়ে ফেলার কারণ জানায়নি গুগল। সীমিত সময়ের জন্য নাকি বরাবরের জন্য সরিয়ে দেওয়া হয়েছে ওই অ্যাপ তাও জানায়নি টেক জায়ান্ট। জয়পুরের যে কোম্পানি এই অ্যাপটি লঞ্চ করেছে সেই সংস্থা তাদের (OneTouchAppLabs) পক্ষ হতে ট্যুইট করে জানানো হয়েছে যে, টেক জায়ান্ট কোনো কারণ সামনে আনেনি।
নিয়ম অনুযায়ী কোনো পলিসি লঙ্ঘন করলে প্লে স্টোর থেকে রিমুভ করা হয় অ্যাপ। ঠিক তাই হয়েছে মিত্রোঁ অ্যাপের ক্ষেত্রে। Qboxus (পাকিস্থানি সংস্থা) -এর রি-ব্র্যান্ড করে মিত্রোঁ অ্যাপ। অ্যাপের ডেভেলপাররা পরিবপর্তনহীন কন্টেন্ট নিয়ে শুধু নাম বদল করে। দুটি অ্যাপের ইন্টারফেস রয়ে যায় একই। যেটি গুগলের পলিসি বিরুদ্ধ। ঠিক এই জন্যই প্লে স্টোরে জায়গা হয়নি মিত্রোঁ অ্যাপের।

Post a Comment