গুজরাতের ভারুচ জেলার দহেজ শিল্পাঞ্চলে অ্যাগ্রো-কেমিক্যাল ফ্যাক্টরিতে বিস্ফোরণ। আহত অন্তত ৪০ জন শ্রমিক। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।


কেমিক্যাল প্ল্যান্টটি দেশের অন্যতম বিখ্যাত সংস্থা যশস্বী রসায়ন প্রাইভেট লিমিটেডের। কারখানার বয়লার ফেটে গিয়ে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রশাসন সূত্রে খবর, বয়লার ফেটে বিস্ফোরণের জেরে বাইরে দাঁড়িয়ে থাকা ১০টি ট্রাকে আগুন লেগে যায়। পরে দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালেক্টর এমডি মদিয়া জানিয়েছেন, কলকারখানার ধোঁয়ায় বিষাক্ত গ্যাস থাকায় ইতিমধ্যেই আশপাশের গ্রাম গুলি থেকে জনগণকে সরিয়ে ফেলা হয়েছে সুরক্ষিত জায়গায়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর