ফোন করলেই মিলবে অক্সিজেন, সাফ জানিয়ে দিলেন
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যারা করোনা আক্রান্ত অথচ কিডনি, ডায়েবেটিস বা অন্য কোনও সমস্যা নেই তাঁরা বাড়িতেই আইসোলেটেড হয়ে থাকতে পারবেন দিল্লিতে। আর যাদের অন্যান্য সমস্যা রয়েছে তাঁরা থাকবেন কোভিড-১৯ সেন্টারে।
যাঁরা বাড়িতে আইসোলেটেড হয়ে থাকবেন তাঁদের হটাৎ যদি শ্বাসকষ্ট হয়ে অক্সিজেন দরকার পড়ে তাহলে সেই সমস্যার সমাধানের জন্য 'পালস অক্সিমিটার' দিচ্ছে কেজরিওয়ালের সরকার। যার দ্বারা রক্তে অক্সিজেনের পরিমাণ ঘরেই মাপা যাবে। তারপর শ্বাসকষ্ট শুরুর আগেই ফোন করলে মিলবে অক্সিজেন। এই উপায়েই কোভিড যুদ্ধে এগিয়ে যাচ্ছে দিল্লি।

Post a Comment