এক ব্যক্তির তাঁর পোষা ছাগলকে একটি কুকুর কামড়ে দিয়েছিল। ক্ষোভে প্রতিশোধ নেবার জন্য ওই ব্যক্তি বিষ খাইয়ে ৪০টি রাস্তার কুকুরকে হত্যা করল। ঘটনাটি ওড়িশার কটকের চৌধওর থানার মহঙ্গা এলাকার।
ওই ব্যক্তি (বহ্মানন্দ মল্লিক) তাঁর ছাগলের উপর কুকুরের হামলার জন্য খুবই রেগে যান। তারপর তিনি প্রতিবেশী ভারত মল্লিকের সঙ্গে ষড়যন্ত্র করেন। তারপর ভাবলেন এই দুজনে গ্রামের সব কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলবেন। যেমনটা ভাবলেন তেমনটাই করলেন। ছোট ছোট মাংসের টুকরোর সাথে বিষ মিশিয়ে সেই মাংসের টুকরো গ্রামের সব কুকুরকে খাইয়ে দেন। এই দৃশ্য গুলি খুবই বেদনাদায়ক ছিল বলে অভিযোগ এক গ্রামবাসীর। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্তরা পলাতক।

Post a Comment