আগামী মাসের ১৫ তারিখের মধ্যে প্রকাশিত হবে সিবিএসই, আইসিএসই দশম-দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল। আজ এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানি ছিল। উক্ত মামলাতে CBSE বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলি বাতিল করার সিদ্ধান্তে সম্মতি জানায় শীর্ষআদালত। পরীক্ষা বাতিলের বিজ্ঞপ্তি জারি করতে বোর্ডকে নির্দেশ দিয়েছে কোর্ট।





কিভাবে পরীক্ষার মূল্যায়ন হবে সেক্ষেত্রে বিশেষ কিছু পদ্ধতি মানা হবে- 

■ ৩টির বেশি পরীক্ষায় ৩টি পেপারের সর্বোচ্চ গড় অনুযায়ী নম্বর দেওয়া হবে। 

■ কেও ৩টি পরীক্ষা দিলে যে ২টি পেপার ভালো হবে তার গড়ের ভিত্তিতে বাকি বিষয়ের নম্বর মিলবে।

■ একটি পরীক্ষা দিলে আগের পরীক্ষার ভিত্তিতে হবে মূল্যায়ন। সেইসঙ্গে যোগ হবে প্র্যাকটিক্যাল পরীক্ষার গড়।

■ কোনও পরীক্ষাত্ৰী গড় নম্বরে সন্তুষ্ট না হলে ফের পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর