প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা নিয়ে বুধবার মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন। কিন্তু সেই বৈঠকে যোগ দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজ প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকবেন তিনি। চিনের সেনা আগ্রাসনের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলেও জানা যায়।



ভারত-চীন সীমান্ত সংঘর্ষে উত্তপ্ত ভারত। ১৯৯৬ সালের চুক্তি লঙ্ঘন করে চীনই প্রথম গুলি চালায় বলে জানায় কেন্দ্র। এই উত্তপ্ত আবহে দেশজুড়ে দেওয়া হয়েছে চীনকে বয়কটের ডাক।


এবার লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সর্বদলীয় বৈঠকে ডেকেছে প্রধানমন্ত্রী। সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে চায় কেন্দ্র। এই বৈঠকে যোগ দিতে মমতা বন্দোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল কেন্দ্রের তরফে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও, দেশের স্বার্থে সব বিরোধ ভুলে বৈঠকে যোগ দেবেন তিনি, বার্তা মমতার। 



লাদাখে ভারতীয় সেনা এবং চীনা সেনার মধ্যে সংঘর্ষে যে ২০ জন শহিদ হয়েছেন, তাঁদের মধ্যে বাংলার দুজন জওয়ান রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুদ্ধে নিহত জওয়ানদের প্রতি শোক জ্ঞাপন করে ওই দুই জনের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন। 

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর