ভারত-চীন সীমান্তে ভারত ও চীনের মধ্যে ফের সংঘর্ষ শুরু হলো 1962 সালের পর। লাদাখে ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ শুরু হয় 15 ই জুন মধ্যরাতের দিকে। সরকারি হিসাব অনুযায়ী ভারতের মোট কুড়ি জন সেনা শহীদ হয়েছেন। এর জন্য ভারতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে চীনা পণ্য বয়কটের ডাক উঠেছে।



কিন্তু এই চীনা পণ্য বয়কটের প্রভাব কি আইপিএলেও পড়বে? কারণ আইপিএল এর প্রধান স্পন্সর হলো চীন দেশের মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। এই চীনা মোবাইল সংস্থা 2018 সাল থেকে কোটিপতি লীগের সঙ্গে যুক্ত। 


এই প্রসঙ্গে বিসিসিআইয়ের কোষাধক্ষ্য অরুণ ধুমল বলেন, " ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট বোর্ড কোনও সংস্থার সঙ্গে স্পন্সরশিপ চুক্তি করার আগে দেশবাসীর ও দেশের স্বার্থের কথা মাথায় রাখবে। ভারত-চীন সীমান্তে ভারত ও চীনের সংঘর্ষের পর বিসিসিআই আগামী দিনে সব চিনা সংস্থাকে বর্জন করার পক্ষে রয়েছে। আগামী দিনে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতের স্বার্থকেই গুরুত্ব দেবে।" 


বোর্ড কোষাধক্ষ্য আরও বলেন, "ভবিষ্যতে কোনও সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে ভারতের স্বার্থ কতটা রক্ষা হচ্ছে সেটা আগে দেখা হবে। বর্তমানে যে চুক্তি রয়েছে সেটা বোর্ডের আগের সদস্যরা করেছিলেন। তাই এখন এই সিদ্ধান্তকে সম্মান করতে হবে।" 



এর পাশাপাশি অরুণ ধুমল স্পষ্টভাবে বলে দিয়েছেন যে, আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ভিভোই। তবে চিনা স্পন্সরশীপের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারত সরকারের নির্দেশের অপেক্ষা করবেন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর