করোনার জেরে ভীত গোটা দেশ। বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। 

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি অনেকে সুস্থ হয়েও বাড়ি ফিরছেন। এর পাশাপাশি করোনার চিকিৎসায় রাজ্যে জুনিয়র ডাক্তারদের কিভাবে নিয়োগ করা হবে তা নিয়ে কিছু সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছাড়া বেসরকারি হাসপাতাগুলিকে করোনা চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান। 



মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যে ৩০মে পর্যন্ত করোনা পজিটিভ রুগীর রেট ছিল ২.৭ শতাংশ। আজ পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ৩.৪০ শতাংশ। বাইরে থেকে যারা এসেছেন তাঁদের মাধ্যমেই ১০ শতাংশের বেশি বেড়েছে। ইতিমধ্যেই টেস্ট করার ল্যাব বেড়ে যাওয়ায় আমরা প্রতিদিন প্রায় সাড়ে ৯ হাজার কোভিড টেস্ট করতে পারছি।" তিনি আরও বলেন, "১৬ জুন পর্যন্ত রাজ্যে করোনা সক্রিয় রুগীর সংখ্যা ৫ হাজার ৩৮৬ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৬ হাজার ২৮ জন।" এছাড়া বেসরকারি হাসপাতালগুলিকে যে কোনও রুগী (কোভিড হোক বা অন‍্য কোনও রোগে আক্রান্ত হোক) আসলেই তাঁকে চিকিৎসা দেবার পরামর্শ জানান। 



এদিন মুখ্যমন্ত্রী করোনা চিকিৎসায় রাজ্যে জুনিয়র ডাক্তারদের নিয়োগসহ আরও বেশ কিছু সিদ্ধান্ত ঘোষণা করেন। যেমন- 

●যারা প্রথম সারিতে কাজ করছেন তাঁদের কনসিডার করা হবে ডিফিকাল্ট এরিয়া হিসেবে।
● পোস্ট গ্রাজুয়েট যারা করছেন তাঁরা যদি ডিফিকাল্ট এরিয়াতে কাজ করতে চান তাহলে তাঁদের ১০শতাংশ অতিরিক্ত নম্বর দেওয়া হবে।
● যারা ইন্টার্ন আছেন ও পড়াশোনা করেছেন তাঁরা যদি ডিফিকাল্ট এরিয়াতে কাজ করতে চান তাহলে তাঁদের 'কোভিড ওয়ারিওর' সার্টিফিকেট দেওয়া হবে।
● যাদের ৩০ জুন পর্যন্ত ফাইনাল পরীক্ষা আছে তাঁদের তার পরের দিন থেকে কাজে নেওয়া হবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর