ইতিমধ্যেই লাদাখে ভারতীয় সেনা এবং চীনা সেনার মধ্যে সংঘর্ষ হয়ে গিয়েছে তাতে পশ্চিমবঙ্গের দুজন জওয়ান প্রাণ হারিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুদ্ধে নিহত জওয়ানদের প্রতি শোক জ্ঞাপন করে ওই দুই জনের পরিবারকে 5 লক্ষ টাকা এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন। 


লাদাখের ভারতীয় সেনা এবং চীনা সেনার মধ্যে সংঘর্ষে মোট কুড়িজন ভারতীয় সেনা প্রাণ হারিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের বীরভূমের মহম্মদবাজারের এক সেনা রাজেশ ওরাং এবং অন্য একজন আলিপুরদুয়ারের শামুকতলার জওয়ান বিপুল রায়।



সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "গালওয়ানে ঘটে যাওয়া সংঘর্ষে বীর শহীদদের পরিবারকে আমার আন্তরিক সমবেদনা জানাই। এদের মধ্যে দুজন হলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা। বীরভূমের রাজেশ ওরাং এবং আলিপুরদুয়ারের বিপুল রায়। দেশের জন্য তাঁরা যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বলিদান দিয়েছেন তার বিনিময়ে কোনো ক্ষতিপূরণ যথেষ্ট না। কিন্তু এই কঠিন সময়ে আমি তাঁদের পাশে আছি। এবং এই শহীদ দুই জনের পরিবারকে 5 লক্ষ করে টাকা এবং পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর