নব-দিগন্ত নিউজ ডেস্ক: এবার বিয়ে বাড়িতে জমায়েতের ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল করল রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন জানিয়েছেন, এবার থেকে রাজ্যে বিয়ে বাড়িগুলিতে ৫০ জন পর্যন্ত জমায়েত হওয়া যাবে৷ সরকারি নির্দেশ অনুসারে এতদিন ২৫ জন পর্যন্ত জমায়েত করা যাচ্ছিল৷
মুখ্যমন্ত্রী বলেন, "দুই পরিবার মিলিয়েই দেখা যাচ্ছে অনেক বিয়ে বাড়িতে ২৫ জন হয়ে যাচ্ছিল৷ তাতে অনেকেরই অসুবিধা হচ্ছিল৷ তাই বিয়েবাড়িতে ৫০ জন করে জমায়েতের অনুমতি দেওয়া হচ্ছে৷" মুখ্যমন্ত্রী জানান, শ্রাদ্ধানুষ্ঠানের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে৷ তবে শেষকৃত্যে ২৫ জনের বেশি যোগ দেওয়া যাবে না।

Post a Comment