নব-দিগন্ত নিউজ ডেস্ক: গত ১৫ জুন সীমান্তে শহীদ হয়েছেন ২০ ভারতীয় জওয়ান। এর পর থেকেই সীমান্তের সঙ্গে দেশেও উত্তেজনা বেড়েছে। দাবি উঠেছে চীনা দ্রব্য বয়কটের। নড়েচড়ে বসেছে কেন্দ্রও। সোমবার তথ্যপ্রযুক্তির ৫৯-এ ধারায় তথ্য চুরি করার কারণ দেখিয়ে জনপ্রিয় ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত।



এই খবরে উদ্বেগ প্রকাশ করেছে চীন। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, “ঘটনাটি জানার পর চিন গভীরভাবে উদ্বিগ্ন এবং পরিস্থিতি যাচাই করে দেখা হচ্ছে।”


নিষিদ্ধ করা ৫৯টি অ্যাপের মধ্যে রয়েছে জনপ্রিয় TikTok থেকে শুরু করে UC News এর মতো অ্যাপ। সূত্রের খবর, শুধু App Store থেকে অ্যাপগুলি সরিয়েই ক্ষান্ত হচ্ছে না কেন্দ্র। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কাছেও নির্দেশ যেতে পারে কিছু কিছু অ্যাপ নিষিদ্ধ করার।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর