নব-দিগন্ত নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ২০২১ সালের জুন পর্যন্ত রাজ্যবাসীকে ফ্রি-তে রেশন দেওয়া হবে৷ অর্থাত্ আরও একবছর ফ্রি-তে রেশন পশ্চিমবঙ্গে৷
I am extending free ration for poor till June 2021: West Bengal CM Mamata Banerjee pic.twitter.com/voJlqfwUuc— ANI (@ANI) June 30, 2020
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, 'কেন্দ্র নভেম্বর পর্যন্ত ফ্রি রেশন দিচ্ছে৷ আমি আগামী বছর জুন পর্যন্ত বাড়িয়ে দিলাম ফ্রি রেশন ব্যবস্থা৷ আমরা ১০ কোটি মানুষকে ফ্রি রেশন দিচ্ছি৷ ওরা অর্ধেককে রেশন দেয়, অর্ধেককে দেয় না৷ আমি চাই দেশের সবাইকে ফ্রি রেশন দিক কেন্দ্র৷'

Post a Comment