টি টুয়েন্টি ক্রিকেটে তিনি বাদশা, ইউনিভার্স বস। সারা বছর বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেট খেলে বেড়ান তিনি। কুড়ির ফরম্যাটে তাঁর মতো ব্যাটসম্যান মেলা অসম্ভব। কিন্তু তিনি নাকি একটি টি টুয়েন্টি লিগে খেলবেন না।



নিজের দেশের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ক্রিস গেইল এবার খেলবেন না। নিজস্ব কারণ দেখিয়ে প্লেয়ার্স ড্রাফটের আগেই সরে গেলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে। সরকারের অনুমতি নিয়েই এবার সিপিএল হবে ১৮ অগাস্ট থেকে ১০ সেপ্টেম্বর ত্রিনিদাদে। 



এপ্রিল মাসে ইউনিভার্স বস জামাইকা তালাওয়াজ ছেড়ে দিয়ে সেন্ট লুসিয়াতে যোগদান করেন এবং তিনি তাঁর বর্তমান দল সেন্ট লুসিয়াকে মেল করে নিজের সিদ্ধান্ত জানান।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর