এই প্রথম রাশিয়া নিয়ে এল অনুমোদিত করোনা ওষুধ। ওষুধের নাম আভিফাভির। এটি একটি অ্যান্টিভাইরাল ড্রাগ। আভিফাভির নামে রেজিস্টার্ড এই অ্যান্টিভাইরাল ড্রাগ রাশিয়ার কিছু হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।
খুব অল্প সময়ে অল্প লোকের ওপর পরীক্ষা করার পরে এই ওষুধের স্বীকৃতি দিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক। তবে এর মেডিক্যাল ট্রায়াল এখনও চলছে। করোনার কোনও টিকা আবিষ্কার হয়নি। বিভিন্ন ওষুধের পরীক্ষা চলছে মানবশরীরে। কিন্তু কোনোটাই সঠিকভাবে কার্যকর হচ্ছে না। কিরিল ডিমিত্রিয়েভ (আরডিআইএফ প্রধান) বলেছেন, ইতিমধ্যেই ১০টির বেশি দেশ আভিফাভিরের জন্য তাঁদের অনুরোধ করেছেন। সব দেশে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যেই ৮০টির বেশি প্রদেশের ৭টিতে আভিফাভির পাঠিয়ে দেওয়া হয়েছে।
রাশিয়ায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫০২,৪৩৬ জন। মৃত্যু হয়েছে ৬,৫৩২ জনের।

Post a Comment