জার্মানির এক গবেষণায় উঠে এল নতুন তথ্য। মুখে মাস্ক পড়া অবস্থায় 40% কমে যেতে পারে করোনা সংক্রমণ।
জার্মানির জেনা শহরে সাধারণ মানুষ ৬ এপ্রিল থেকে রাস্তাঘাটে, গণ পরিবহণে মাস্ক ব্যবহার করা শুরু করেন। এখন সেই এলাকায় করোনা সংক্রমণের নতুন কোনও রেকর্ড নেই। কিন্তু এর পাশ্ববর্তী এলাকা যেমন থুরিঙ্গিয়া ও অন্যত্র বেশ কিছু দিন পরে মাস্ক ব্যবহার শুরু হয়েছে সেখানে করোনা সংক্রমণ এখনও চলছে। এই তথ্য দিয়েছেন বন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ লেবার ইকোনমিক্স।
৬ এপ্রিলের আগে ও পড়ে জেনা শহরের সঙ্গে অন্যান্য জার্মান শহর গুলির তুলনা করা হলে তফাৎ স্পষ্ট হয়ে যায়। ব্যাপক হারে মাস্ক ব্যবহার শুরু হওয়ার পর জেনা শহরে ২৫% কমে গিয়েছে সংক্রমণের হার। বড়ো জার্মান শহর গুলির করোনা সংক্রমণের হারের তুলনায় যা অনেকটাই কম।
তবে গবেষকদের দাবি, কোনও দেশের সংক্রমণ কতটা কমবে তা নির্ভর করে মাস্কের ধরণের উপর। তাই এ নিয়ে আরও গবেষণা করা উচিত।

Post a Comment