শনিবার সকালে পঙ্গপালের দল গুরুগ্রামে পৌঁছেই বিকেলে হানা দিল রাজধানী দিল্লিতে। দক্ষিণ দিল্লির ছতরপুরে হামলা চালাল কয়েক কোটি পঙ্গপালের দল৷
দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই গোটা দিল্লি ও সংলগ্ন এলাকায় হাই অ্যালার্ট জারি করে দিয়েছেন। প্রশাসনকে তত্পর হওয়ার নির্দেশ দিয়েছেন৷ পঙ্গপালের দল প্রথমেই হানা দিবে ফসলের উপর৷ তাই দিল্লির কৃষি দফতর প্রতিটি জেলাশাসককে বিশেষ অ্যাডভাইজারি ইস্যু করেছে৷ ডি জে, ঢোল, বাসন বাজিয়ে পঙ্গপালের দলকে ছত্রভঙ্গ করার জন্য বন দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।
#HappeningNow Outside our balcony in Gurgaon phase 2. #locustattack pic.twitter.com/ipPp358mat
— Kamala Sripada (@kamalasripada) June 27, 2020
গুরুগ্রাম সংলগ্ন কৃষিজমিগুলিতে গিয়ে পরিস্থিতি দেখার জন্য কৃষি দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে৷ কৃষি মন্ত্রকের পঙ্গপাল সতর্কতা বিভাগের প্রধান কেএল গুর্জর জানিয়েছেন, পঙ্গপালের দল এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ গুরুগ্রামে ঢোকে৷ মুহূর্তের মধ্যে ২ কিমি এলাকায় ছড়িয়ে পড়ে।

Post a Comment