বিগত ৬ মাস যাবৎ বিশ্বের তাবড় বিজ্ঞানীমহল নাওয়া-খাওয়া ভুলে করোনার কার্যকরী প্রতিষেধক খুঁজে চলেছেন। বিশ্ববাসী অপেক্ষায় আছে কবে এই ভাইরাসকে দমন করতে ভ্যাকসিন মানুষের হাতে আসবে। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হ্ন একটি গুরুত্বপূর্ণ তথ্য দিল করোনা ভাইরাসের ভ্যাকসিন সম্পর্কে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয়ে ইবোলার প্রসঙ্গ তুলে জানাল, সারা পৃথিবীতে ইবোলার ভ্যাকসিন তৈরি করতে কম করে ৫ বছর সময় লেগেছিল। WHO জানায়, কম করে ৮ থেকে ১০ বছর সময় লাগে একটি নিরাপদ ভ্যাকসিন তৈরি করতে। কিন্তু বিশ্বের বিজ্ঞানীরা দিনরাত পরিশ্রম করে সেই সময়কে সংক্ষিপ্ত করে ১২ থেকে ১৮ মাসের মধ্যে চেষ্টা করছে।
WHO-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে, একটি ক্ষুদ্র অংশের মানুষের মধ্যে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার মতো হার্ড ইমিউনিটি তৈরি হয়ে গিয়েছে। তবুও এই ভাইরাসকে দমন করতে গেলে একটাই উপায় ভ্যাকসিন আবিষ্কার করা। করোনা ভাইরাসের ঝুঁকি বিশ্বের প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। এমনকি যে করোনা ভাইরাসে আক্রান্ত নয় তাকেও সমানভাবে সতর্ক থাকতে হবে।

Post a Comment