করোনা যুদ্ধে জয়ী হয়ে যাদবপুরের কেপিসি হাসপাতাল থেকে ছাড়া পেলেন ৪০ জন পুলিশকর্মী। সূত্রের খবর, ১০ দিন আগে করোনা আক্রান্ত ওই পুলিশ কর্মীদের কেপিসি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সকলেই। তবে তাঁদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়াল। মৃত্যু হয়েছে ৮ হাজার ৮৮৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৫৪ হাজার ৩৩০ জন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর