উত্তরাখণ্ড সরকার এবার কঠিন পদক্ষেপ নিল মাস্ক না পড়ার জন্য। এবার শুধু জরিমানা নয়, ৬ মাসের জেল ও হতে পারে যদি মাস্ক পরে না বের হয় রাস্তায়। উত্তরাখণ্ড রাজ্যপাল বেবি রানি মৌর্য এই অধ্যাদেশে সিলমোহরও দিয়েছেন। তাতে স্পষ্ট বলা আছে মাস্ক পরে না বেরোলে ৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের জেল হতে পারে। 



সেখানে করোনা ভাইরাসের কারণে ১৭০০ জন আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের। বাইরে থেকে ফেরা শ্রমিকদের জন্য বাধ্য রয়েছে কোয়ারান্টাইন। নতুন করে অধ্যাদেশ জারি করেছে সেই রাজ্যের সরকার ১৮৯৭ সালের মহামারী আইন সংশোধন করে। ওই আইন সংশোধন করে কেরল ও ওড়িশাও। 


মাস্ক না পড়ার অপরাধে ১০০০ টাকা জরিমানা ঘোষণা করলো দিল্লি এবং সাথে সাথে উত্তর প্রদেশ ৫০০, ছত্তিশগড় ১০০ টাকা এবং অন্যদিকে আমেদাবাদ ঘোষণা করলো ৫০০০ টাকা জরিমানা। ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমন। বিশেষজ্ঞরা দাবি করছে জুন জুলাইয়ে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে।



লক ডাউনের পর আনলক চলছে জায়গায় জায়গায়। তাই গোষ্ঠী সংক্রমণ থেকে বাঁচতে জারি হচ্ছে অনেক নিয়ম কানুন। সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক ব্যবহার ইত্যাদির ক্ষেত্রেও বাধ্যতামূলক করা প্রয়োজন বলেই জানিয়েছেন তাঁরা।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর