জুন মাসের মধ্য ভাগে ভারতে করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করবে। ১ দিন অর্থাৎ ২৪ ঘণ্টায় আক্রান্ত হবে ১৫ হাজারের বেশি মানুষ। এমনটাই দাবি চিনের গবেষকদের।


যবে থেকে দেশে লক ডাউন শিথিল করা হয়েছে, তবে থেকেই দেশে ঝড়ের গতিতে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। কিছুতেই কমতে চাইছেনা আক্রান্তের গতি। গত ২৪ ঘণ্টায় আনলক ওয়ানে আক্রান্ত হয়েছে ৮ হাজারের বেশি লোক। চীনের বিজ্ঞানীরা বলেছেন এই গতি কিছুতেই কমানো যাবেনা। বরং জুনের মাঝে ২৪ ঘণ্টায় আক্রান্ত হবে ১৫ হাজারের বেশি লোক।


প্রায় ১৮০ টি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত।এই আক্রান্ত দেশ গুলির করোনা সম্বন্ধিত রিপোর্ট জানানোর জন্য চিনের লানঝাউ বিশ্ববিদ্যালয় তৈরি করেছে Global Covid-19 Predict System। এই সংস্থার কর্মকর্তারা প্রতিদিন করোনা সম্পর্কিত তথ্য প্রকাশ করেন। যেমন তারা বলেছিলেন  মঙ্গলবার ভারতে মোট আক্রান্ত হবে ৯,২৯১ জন। হলোও তাই, প্রায় ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসের কারণে সংক্রমিত হয়েছে ৮,৯০৯ জন। যা  সবচেয়ে বেশি। বিশেষজ্ঞের মতে আগামী চারদিনে ভারতে আক্রান্ত হবে ৯,৬৭৬, ১০,০৭৮, ১০,৪৯৮ এবং ১০,৯৩৬ জন। আর জুনের মাঝে তা যাবে ১৫০০০ এর বেশি।



সেই সংস্থার গবেষকরা বলেছিলেন, "আমরা বলেছিলাম ২৮ মে ভারতে আক্রান্ত হবে ৭৬০৭ জন। সূত্রে জানা গিয়েছে ওইদিন আক্রান্ত হয়েছে ৭,৪৬৭। যা প্রায় কাছেই। আমাদের এই অনুমান আগামীদিনে আরো সঠিক হবে।


ইতিমধ্যে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ ২ লক্ষের বেশি। তেমনি পাল্লা দিয়ে রোগীরা সুস্থও হচ্ছে। কিন্তু সংক্রমনের গতি আশঙ্কাজনক। এরই মাঝে চিনের এই দাবি আরও ভাবাতুর করছে ভারত কে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর