দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। কিছুতেই কমছে না সংক্রমণের গতি। গত ২০ দিনে নতুন করে ২ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ পেরিয়ে গেছে। মোট সংক্রমণের সংখ্যার নিরিখে প্রথম স্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল, তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া, চতুর্থ স্থানে রয়েছে ভারত।
গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৮৮ লক্ষ পেরিয়ে গেছে। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৪ হাজার মানুষের এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৬ লক্ষ ৯৬ হাজার মানুষ।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমেরিকা। সেখানে মোট আক্রান্ত ২৩ লক্ষ ১৩ হাজার। মৃত্যু হয়েছে ১ লক্ষ ২১ হাজার জনের। এরপর রয়েছে ব্রাজিল। সেখানে ১০ লক্ষ ৪৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে প্রায় ৫০ হাজার মানুষের। তারপর রয়েছে রাশিয়া। সেখানে করোনা আক্রান্ত ৫ লক্ষ ৭৬ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৪ হাজার মানুষের।
ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা পেরিয়ে গেছে ৪ লক্ষ এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার মানুষের। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লক্ষ ২০ হাজার মানুষ। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ লক্ষ ৭৪ হাজার মানুষ।

Post a Comment