করোনা অতিমারীর সময়ে কড়া হাতে পরিস্থিতি সামলাতে এবার নতুন বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য ভবন। পর পর দুটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, এবার থেকে কোনো সরকারি অথবা বেসরকারি হাসপাতাল করোনা রোগীকে চিকিৎসা করা হবে না বা ভর্তি নেওয়া হবে না এই বাহানা দেখাতে পারবে না। করোনা আক্রান্ত রোগীকে ভর্তি নিতেই হবে।




রোগীকে ভর্তি না নিলে কি শাস্তি?
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো সরকারি হাসপাতাল করোনা আক্রান্ত রোগী ভর্তি না নিলে সংশ্লিষ্ট হাসপাতালের প্রধান ও সেই দিন যাঁরা কর্মরত থাকবেন তাঁদের ওপরেও কঠোর পদক্ষেপ করা হবে।



একই ভাবে, কোনো বেসরকারি হাসপাতাল করোনা রোগীকে ভর্তি না নিলে সেই হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ২০১৭ সালের আইন অনুযায়ী বাতিল হতে পারে লাইসেন্সও।



বেশ কিছুদিন ধরেই সরকারি এবং বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল স্বাস্থ্য ভবনে। সেখানে বলা হচ্ছে, রোগীকে ভর্তি নেওয়া হচ্ছে না ফিরিয়ে দেওয়া হচ্ছে কিংবা হয়রানি করা হচ্ছে। আর তারপরই এমন কড়া পদক্ষেপ স্বাস্থ্য ভবনের।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর