সীমান্তে সম্প্রতি শহীদ হয়েছেন ২০ ভারতীয় জওয়ান। এর পর থেকেই দেশ জুড়ে চীনকে বয়কট করার ডাক দেওয়া হয়েছে। সরকারি তরফেও চীনকে কোনঠাসা করতে ভারতের বাজারে তাদের ওপর চাপ তৈরির চেষ্টা চলছে। ইতিমধ্যেই সরকার অধীনস্ত টেলিকম সংস্থা BSNL পরিষেবা উন্নয়নে কোনো চীনা সরঞ্জাম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে। চীনা সংস্থার থেকে বড়ো অঙ্কের টেন্ডার বাতিল করেছে ভারতীয় রেল।



এবার কেন্দ্রের নজর ই-কমার্স সাইট গুলির ওপর। কেন্দ্রের নির্দেশ, এবার থেকে ই-কমার্স সাইটে থাকা সব দ্রব্যের পাশে বাধ্যতামূলক ভাবে লেখা থাকতে হবে দ্রব্যটি যে দেশের তৈরী সেই দেশের নাম। ই-কমার্স সাইট গুলির হাত ধরে নিত্যদিন ভারতীয়দের ঘরে ঢুকছে বহু চীনা দ্রব্য। সেখানে চাপ সৃষ্টির উদ্দেশেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


বুধবার কেন্দ্রের ডিপার্টমেন্ট ফর প্রমোশন অব ইনডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাল ট্রেডের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে ই-কমার্স কোম্পানিগুলির ওপরে ওই নিয়ম লাগু করার কথা বলা হয়েছে বলে সূত্রের খবর। অনলাইন বিপনীগুলি পণ্যের উৎপন্নকারী দেশের নাম উল্লেখ না থাকলে তা সাইটে বিক্রির জন্য রাখা যাবে না।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর