সেপ্টেম্বরে ভারতে যে আইপিএল হওয়ার কথা ছিল তাতে জল ঢেলে দিতে কোমর বেঁধে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে যে কোনও প্রকারে ওই সময় একটা আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করতে। তাই তারা এশিয়া কাপ আয়োজন করতে চাইছে। তাদের বক্তব্য শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরশাহীতে যেখানেই হোক না কেন এ বছর এশিয়া কাপ হবেই।
ওয়াসিম খান (পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও) স্পষ্ট করে বলে দিয়েছেন যে, "শ্রীলঙ্কাতে করোনা ভাইরাসের প্রভাব খুব একটা বেশি নয়। তাই সেখানে এশিয়া কাপ আয়োজন করা সম্ভব। শ্রীলংকা যদি রাজি না হয় তবে সংযুক্ত আরব আমিরশাহী প্রস্তুত আছে এই বছরের এশিয়া কাপ আয়োজন করতে। আমরা অত্যন্ত আশাবাদী হয়ে রয়েছি যে এই বছর এশিয়া কাপ হবেই।"
শুধু তাই নয় যদি এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হয়ে যায় তাহলে সেই সময়ে পাকিস্তান সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে চান। কিন্তু বলে রাখা ভালো যে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের প্রচুর ক্রিকেটাররা আইপিএলে ব্যস্ত থাকবেন। তাই যদি পাকিস্তান তাদের সঙ্গে ক্রিকেটে ব্যস্ত থাকে তাহলে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার ক্রিকেটাররা আইপিএলে উপস্থিত থাকতে পারবেন না। স্পষ্ট ভাষায় বলতে গেলে পাকিস্তান চাইছে ভারতে যেন এই বছর আইপিএল অনুষ্ঠিত না হয়। তাই তারা বিভিন্ন ফাঁদ পাতছে।
উল্লেখ্য সামনের সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন হওয়ার কথা। কিন্তু পাকিস্তানকে নিয়ে ভারত বিরোধিতা জানালে সেই এশিয়া কাপ শ্রীলঙ্কা বা সংযুক্ত আমিরশাহীতে হবে বলে ঠিক করা হয়। তারপরও অক্টোবর নভেম্বর এর মাঝখানে অস্ট্রেলিয়ায় কুড়ি বিশ্বকাপ হওয়ার কথা। কিন্তু করোনা ভাইরাসের ভয়াবহতা বেড়ে যাওয়ার জন্য কুড়ি বিশ্বকাপ প্রায় অনিশ্চিত। বিসিসিআইয়ের ধারণা ছিল যে কুড়ির বিশ্বকাপ বাতিল এবং করোনা ভাইরাসের জেরে এশিয়া কাপও বাতিল হয়ে গেলে সেই সময়ে ভারতে আইপিএল আয়োজন করা হবে। কিন্তু বিসিসিআইয়ের ভাবনায় জল ঢেলে দিতে যেনতেন প্রকারে পাকিস্তান এশিয়া কাপ আয়োজন করতে চায়।

Post a Comment