সচিন কেন অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন? এতদিন পর প্রকাশ্যে আসে সেই কথা। সেই সময়ে প্রধান জাতীয় নির্বাচক চাঁদু বোরদে সাংবাদিকদের জানান, সাধারণত ব্যাটিংয়ে মন দিতেই অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন সচিন। 



তিনি বলেন, 'মনে আছে? সচিনকে অধিনায়ক নির্বাচন করে আমরা অস্ট্রেলিয়া সফরে পাঠিয়েছিলাম। সেখানে ও নেতৃত্ব দিয়েছিল। কিন্তু সেখান থেকে ফিরে এসে সচিন জানিয়ে দিল যে সে আর অধিনায়কত্ব করতে চান না। আমি বার বার ওকে বলেছিলাম যে তুমি অধিনায়কের দায়িত্ব ছেড়ো না। আমরা দীর্ঘমেয়েদি পরিকল্পনায় একজন নতুন নেতৃত্ব দেওয়ার লোক খুঁজছি। কিন্তু ও সেদিন আমার কথা মানেনি। বরং বলেছে, দলের একজন সদস্য হিসাবে ও ব্যাটিংয়ে মন দিতে চায়। তারপর আমার সহকর্মীরা আমাকে বার বার বলেছিলেন, যে কেন আমি এত ওকে জোর করছি? কিন্তু আমার মনে হয়েছিল হয়তো ও পারবে। তারপরেই আমরা অধিনায়ক হিসাবে সৌরভকে নির্বাচন করি।' 


এর আগেও সৌরভের অধিনায়কত্ব নিয়ে শ্রীকান্ত বলেছিলেন, ‘‌সৌরভের নেতৃত্বে জাতীয় দলে সঠিক খেলোয়াড়দের জায়গা দেওয়ার মধ্যে দিয়ে বিদেশের মাটিতেও প্রতিপক্ষকে হারিয়ে জয়ের স্বাদ পেয়েছিল ভারতীয় দল।’‌

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর