দেশে ক্রমশ করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে।চলেছে দু মাসের লকডাউন। তাও কিন্তু সংক্রমণ ও মৃত্যুর সংখ্যাতে কোনো লাগাম টানা যাচ্ছেনা। স্বাস্থ্য মন্ত্রকের মতে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৮৩৯২ জন আক্রান্ত হয়েছেন। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।
করোনা বিশেষজ্ঞদের দাবি ভারতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। এখন ব্যাপারটা ভয়ার্ত। কারণ একবার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেলে তা বিশাল বড়ো আকার ধারণ করে। এছাড়া বিশেষজ্ঞদের দাবি দেশের ৫০% মানুষ করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হবেন আগামী ডিসেম্বরের মধ্যে। 'জয়েন্ট কোভিড টাস্ক ফোর্স'-এর ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল, তাতে ন্যাশনাল সেন্টার ফর ডিসিজ কন্ট্রোলের প্রাক্তন মাথাও রয়েছেন, সেই দলের মতে, গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে দেশে।
চীনের এই মারণ ভাইরাস প্রতিদিন নিজের রেকর্ড ভাঙছে।ভারতে বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা ১ লক্ষ ৯০ হাজার ৫৩৫ জন। বিশ্ব তালিকায় ভারত আছে সাত নম্বরে। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ভারতে ২৩০ জন। এতদিনে মোট মৃত্যু হয়েছে ৫৩৯৪ জনের। সঙ্গে সঙ্গে সুস্থের তালিকাও বেশ লম্বা চওড়া। মোট ৯১ হাজার ৮১৮ জন সুস্থ হয়েছেন। মৃতের তালিকায় চীনকে পিছনে ফেলে ভারত এখন এশিয়া মহাদেশের শীর্ষ স্থানে।
দেশের হট জোন হচ্ছে মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাডু ও দিল্লি ৷ সর্বোচ্চ আক্রান্ত মহারাষ্ট্রে। মোট ৬৭ হাজার ৬৫৫ জন আক্রান্ত। মারা গিয়েছেন ২২৮৬ জন। আক্রান্তের সংখ্যা ২২৩৩৩ এবং মৃতের সংখ্যা ১৭৩ জনের তালিকা বহন করে রাজ্য হিসেবে দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু। তৃতীয় স্থান দখল করে আছে দিল্লি। যেখানে আক্রান্ত ১৯৮৪৪ জন। এবং মৃত ৪৭৩ জন।

Post a Comment