কফি পান করার ফলে মানুষের মধ্যে অনুভূতি আরো প্রখর এবং শক্তিশালী হয়। মিষ্টত্বের স্বাদ বাড়িয়ে দিতে কফি মুখ্য ভূমিকা পালন করে। একটি পরীক্ষা দ্বারা গবেষকরা জানিয়েছেন কফি খাওয়ার পর কোনো মিষ্টি খেলে সেই স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়।
একটি খাবারের জার্নালে ওয়াশিংটনের আরাহুস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই তথ্যটি প্রকাশ করেন। তাঁদের গবেষণা থেকে পাওয়া তথ্য থেকে জানান যে, কফি পান করার পর মানুষের অনুভূতি শক্তি আরো জোরদার হয়ে যায় এবং জিভের স্বাদ কোরকের মধ্যে মিষ্টির স্বাদটা বেড়ে যায়।। কফি পান করার আগে ও পরে ১৫৬ টি খাবারের স্বাদ পরীক্ষা করা হয়েছে। দেখা গেছে একমাত্র মিষ্টি জাতীয় খাবারের স্বাদ দ্বিগুণ হয়েছে। তবে কফি খাওয়ার পর তেতোর স্বাদ একদম পাওয়া যায় না। এক গবেষক বলেছেন, আমরা অনেক মানুষের মধ্যে পরীক্ষা করে দেখেছি, বেশিরভাগ মানুষ মিষ্টির স্বাদ বেশী পাচ্ছেন। তার কারণ, কফির মধ্যে ক্যাফেনের পরিমাণ নির্দিষ্ট থাকায় মিষ্টির স্বাদ বেশী অনুভূত হয়। তাই কফি খাওয়ার সঙ্গে ডার্ক চকোলেট খেলে তার স্বাদ বৃদ্ধি পায়। ফলে ডার্ক চকোলেটের তেতো ভাব কেটে গিয়ে মিষ্টির ভাব বেড়ে যায়।
তবে এই গবেষণা পত্রের সঙ্গে খাবারের স্বাদ ও গন্ধের একটি সম্পর্ক রয়েছে। গবেষক আলেকজান্ডার বলেছেন, প্রতিটা খাবারের নির্দিষ্ট স্বাদ রয়েছে। তাই খাওয়ার সময় তার প্রভাব পড়ে। তবে সে ক্ষেত্রে মিষ্টি ও তেতো স্বাদের প্রভাব বেশি পরিলক্ষিত হয়। তবে চিকিৎসকরা বলেন, যাদের মধ্যে মোটা হয়ে যাওয়ার প্রবণতা লক্ষ করা যায়। তারা মিষ্টি খাবার বাদ দিলেই ভালো করবে এবং তাদের খাবারের থেকে মিষ্টির স্বাদ কমাতে হবে।

Post a Comment