দিন দুয়েক আগে বাড়ি ফিরেছেন বাংলার ৩৬ জন পরিযায়ী শ্রমিক। নেপথ্যে সাংসদ অভিনেতা দীপক অধিকারী, ওরফে দেব। তাঁদের ফেরানোর পর একবার ফের পরিযায়ী শ্রমিক ফেরানোর উদ্যোগ নিলেন তিনি। তবে এবারে সংখ্যাটা ১০০০ জন।
গত শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি পেয়েছেন। এরপরেই প্রস্তুত করে ফেলেছেন ৭ টি গাড়ি। তবে একবারে এতজন শ্রমিককে ফেরানো সম্ভব নয়, তাই বাস গুলি দফায় দফায় গিয়ে সকলকে নিয়ে আসবে বলে খবর।
এরই মধ্যে আবার দুবাইয়ে আটকে থাকা ১৮০ শ্রমিকের খোঁজ পেয়েছেন অভিনেতা। তাদেরকেও ফেরানোর চেষ্টা করবেন তিনি, জানিয়েছেন দেব।
বাড়ি ফিরতে চলা ১০০০ শ্রমিকের বেশিরভাগই দেবের ঘাটালের বাসিন্দা। এছাড়া বাঁকুড়া ও আরামবাগ এর শ্রমিকও রয়েছেন। এপ্রসঙ্গে সাংসদ জানিয়েছেন, “জানি না আমি কতটা পারব। তবে আমি সব রকমভাবে পাশে থাকব।”

Post a Comment