সুশান্ত সিং রাজপূত আত্মহত্যা করেছেন গত ১৪ জুন। ঝকঝকে এক তারকার এভাবে হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউ। এবার সুশান্ত সিং আত্মহত্যা ঘটনায় মামলা দায়ের হল ৮ সেলেব এর বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় বিহারের একটি আদালতে দায়ের হয়েছে মামলা। মামলা করেছেন আইনজীবী সুধীর কুমার ওঝা।


যে আট জনের বিরুদ্ধে মামলা হয়েছে তাঁদের মধ্যে আছেন করণ জোহার, সঞ্জয় লীলা বানসালী, সালমান খান ও একতা কপূর সহ আরও ৪ জন।


অভিযোগপত্রে সুধীরবাবু জানিয়েছেন, ৭ টি ছবি থেকে অভিনেতা সুশান্ত সিংকে সরিয়ে দেওয়া হয়, বেশ কিছু ছবি প্রকাশও পায়নি। মোটের ওপর এমন পরিস্থিতি তৈরী করা হয়েছিল যে কারণে আত্মহত্যার মতো কঠিন পথ বাছতে বাধ্য হন সুশান্ত সিং।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর