৪৫ বছর পর সোমবার রাতে লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ঠিক কতজন চীনা সেনার মৃত্যু হয়েছে তা ধোঁয়াশার মধ্যেই থাকলো। চীন এখনও সরকারিভাবে নিজেদের দেশের মৃত বা আহতের সংখ্যা ঘোষণা করেনি। এদিকে সীমান্তের এপার থেকে ওপারের হতাহতের সংখ্যাটা আন্দাজ করা কঠিন সেকারণে ভারতও চিনের মৃতের সংখ্যা নিয়ে কোনও দাবি করেনি। ফলে তা ধোঁয়াশার মধ্যেই রয়েছে।
ভারতীয় সেনার তরফে গতকাল রাতে জানানো হয়, ২০ জন ভারতীয় জওয়ান চীনাদের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন। আহত আরও বেশ কয়েকজন। কিন্তু চীন
সরকারিভাবে নিজেদের দেশের মৃত বা আহতের সংখ্যা ঘোষণা করেনি। গতকাল বেজিংয়ের একটি সাংবাদসূত্রে খবর, চীনের ৫ জন জওয়ান নিহত ও কয়েকজন আহত হয়েছেন। যদিও ভারতীয় সংবাদমাধ্যমে কমপক্ষে ৪৩ জন চীনা সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়।
লাদাখে চীনা সেনার হামলার পর গতকাল মাঝরাতে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। আজ জল-স্থল ও বায়ু সেনার সঙ্গেও বৈঠক করলেন রাজনাথ সিং।

Post a Comment