সাত দিন হয়ে গেল ওই সুন্দর হাসিটা আর নেই। অনেক অবসাদ, অনেক দুঃখ আর অনেকটা একাকীত্বকে সঙ্গী করে তিনি চলে গিয়েছেন। বিহারের এক অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে সুশান্ত সিং পড়াশোনায় ছিলেন খুব ভালো। স্বপ্ন দেখতেন অনেক। সাদামাটা জীবন থেকে বলিউড ষ্টার হলেও, পিছুটানটা বোধহয় থেকেই গিয়েছিল। তাইতো গ্রামের বাড়িতে গিয়ে বারংবার মেতে উঠতেন অকৃত্রিম আনন্দে। তবে আজ সেসব অতীত। অপূর্ণ বহু স্বপ্ন বুকে চেপে আজ তিনি পাড়ি জমিয়েছেন অনন্তের পথে। 


আজ সুশান্তের স্মৃতিতে তাঁর পটনার বাড়িতে আয়োজন করা হয়েছে একটি স্মরণসভার। সাদা ফুলেতে সাজানো তাঁর ছবি। সেই ছবিতেও চোখ আটকে যাচ্ছে তাঁর ভুবন ভোলানো সেই হাসিটাতেই।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর