শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের ব্যান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি কোরিওগ্রাফার সরোজ খান। হাসপাতালে ভর্তির পরই তাঁর করোনা পরীক্ষা করা হয়। তবে জানা যায় তিনি করোনায় আক্রান্ত হননি।
বলিউড লাইফের খবর অনুযায়ী, গুরু নানক হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর চিকিৎসা শুরু হয়। বর্তমানে তিনি এখন ভালো আছেন। তিনি করোনায় আক্রান্ত হননি বলে খবর।
সরোজ খান বলিউডে পা রাখার পর একের পর এক জনপ্রিয় ছবিতে কাজ করেন। ফলে ৭১ বছরের সরোজ খান এখনও বি টাউনের 'মাস্টারজি' বলেই পরিচিত। তোজাব থেকে মিস্টার ইন্ডিয়া কিংবা নাগিন, বেটা, যব উই মেট, তনু ওয়েডস মনু কিংবা হালফিলে কলঙ্ক-এর তবাহ হোগয়ে-তে অভিনেত্রীদের সঙ্গে কাজ করেন সরোজ খান। বর্ষীয়ান কোরিওগ্রাফার অসুস্থ হয়ে পড়ার খবরে চিন্তিত অনেকেই।

Post a Comment