করোনা আতঙ্কে আতঙ্কিত দেশবাসী। দীর্ঘ লকডাউনের পর ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে ভারত। তবে আনলক পিরিয়ড শুরু হওয়ার পর থেকেই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, যা দেখে যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্র। আগামী ১৬ ও ১৭ তারিখ সব রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছে সরকার।


এর মধ্যেই তামিলনাড়ু লকডাউন জারি করল রাজ্যের তিন বড়ো শহরে। চেন্নাই সহ আরও তিন জেলা তিরুভাল্লুর, চেঙ্গালপেট ও কাঞ্চিপুরমে জারি হলো লকডাউন। চলতি মাসের ১৯ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত লাগু থাকবে এই লকডাউন। জরুরি পরিষেবা বাদে অন্যান্য যাবতীয় পরিষেবা বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান খোলা থাকবে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত।


দেখে নিন সম্পূর্ণ নির্দেশ তালিকা:

১) নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান, সবজির দোকান ও মোবাইল পরিষেবার দোকান খোলা থাকছে। alert-success

২) নিজের যানবাহন নিয়ে বাড়ি থেকে ২ কিমির বেশি দূরত্বে যেতে পারবেন না। alert-success

৩) কেবলমাত্র জরুরি পরিবহন ব্যবস্থা ছাড়া অন্যান্য পরিবহন ব্যবস্থা বন্ধ থাকবে। alert-success

৪) জুনের ২৯ ও ৩০ তারিখ এই দুদিন মাত্র ব্যাঙ্ক খোলা থাকবে। alert-success

৫) জরুরি স্বাস্থ্য পরিষেবা ও বিয়ের মতো প্রয়োজনে ই-পাস প্রদান করবে সরকার। alert-success

৬) কমিউনিটি কিচেন খোলা থাকবে। alert-success

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর