চিনে কী ফের আসতে চলেছে করোনার দ্বিতীয় ঝটকা? গতকাল সূত্রের খবর, চিনে নতুন করে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭ জন যা এপ্রিল মাস থেকে একদিনের নিরিখে সর্বোচ্চ। রবিবার চিনের রাজধানী বেজিংয়ে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। আজ আক্রান্ত হয়েছেন আরও ৪৯ জন। অর্থাৎ আক্রান্ত বেড়ে দাঁড়ালো ৮৫। এরা সকলেই জিনফাদি বাজার থেকে করোনা আক্রান্ত।
সর্বপ্রথম করোনার হদিশ মেলে এই জিনপিংয়ের দেশে। আবার সর্বপ্রথম সাফল্যের মুখ দেখলেও ফের রাজধানীতে থাবা বসাতে শুরু করেছে করোনা ভাইরাস। বেজিংয়ের একজন আধিকারিক লি জুঞ্জি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আবার নতুন করে করোনা সংক্রমণ মেলায় লকডাউনের পথে হাঁটছে বেজিং। স্কুল, খেলা ও যে কোনও জমায়েত বন্ধ করে দেওয়া হয়েছে।
"টেস্ট অ্যান্ড ট্রেস"-ই হলো বেজিংয়ের করোনা লড়াইয়ের মূল অস্ত্র। জিনফাদি বাজারে প্রবেশকারী সকলের করোনা পরীক্ষা করা হবে। আবার প্রায় ৪৬ হাজার করোনা পরীক্ষা করা হবে, তার মধ্যে ১০ হাজার করোনা পরীক্ষা হয়ে গেছে।
বাকি শহরের বাসিন্দাদের বেজিং আসতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই মুহুর্তে চিনে সক্রিয় করোনা আক্রান্ত রুগীর সংখ্যা ১৭৭ জন।

Post a Comment