অনেক জ্বর, তার সঙ্গে প্রবল শ্বাসকষ্ট নিয়ে রাজীব গান্ধী হাসপাতালে ভর্তি দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনি। হাসপাতাল সূত্রে খবর, তাঁর রক্তে অক্সিজেনের লেভেল কমে গেছে ফলে তাঁর করোনা পরীক্ষা করা হবে।


জানা যায়, গতকাল অর্থাৎ সোমবার রাত থেকে তাঁর অনেকটা জ্বর ও তীব্র শ্বাসকষ্ট হচ্ছে। ইতিমধ্যেই তাঁকে রাজীব গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর করোনা ভাইরাস টেস্ট করা হবে।


দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের স্বাস্থ্য সম্পর্কিত ট্যুইটটি রিট্যুইট করে স্বাস্থ্যমন্ত্রীকে নিজের অবস্থার যত্ন নেওয়ার কথা বলেন। আরও বলেন, ২৪ ঘণ্টা জনতার সেবায় নিয়োজিত থেকে পরিষেবা দিয়েছেন সত্যেন্দ্র জৈন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর