গর্ভবতী হাতির মুত্যুতে গর্জিত গোটা দেশ। মানুষ কতটা অত্যাচারী, তা এই গর্ভবতী হাতির মৃত্যুতেই প্রমাণিত। আনারসের মধ্যে বাজি মিশিয়ে খাইয়ে তা ফেটে মৃত্যু হয় হাতির। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, হাতি মৃত্যুর ঘটনা কড়া হাতে মোকাবিলা করা হবে। দোষীদের কড়া শাস্তি হবে। মান্নাকাড় বন বিভাগ অভিযোগ দায়ের করেছে। দোষীদের চিহ্নিত করতে পারলে মোটা টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছে ২টি সংস্থা৷
ইতিমধ্যেই পশুপ্রেমীরা হাতি মৃত্যুর নিন্দায় সরব হয়েছেন। হাতিটির খুন করা হয়েছে, তার মৃত্যু হয়নি, এবং মানুষ তার খুন করেছে, এমনই পোস্ট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, সকলেই দোষীদের শাস্তির দাবি করেছেন।

Post a Comment