সপ্তাহখানেক আগেই হাইড্রক্সসিক্লোরোকুইনের ট্রায়াল বাতিল করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)। ফের হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়াল চালানোর নির্দেশ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)।
উল্লেখ্য, 'হু' প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস এবিষয়ে জানান, গত সপ্তাহে এক্সিকিউটিভ দল হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়াল সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। তবে মৃত্যুর হার পর্যালোচনা করে কমিটির সদস্যরা ফের এই ওষুধের ট্রায়ালের অনুমতি দিয়েছে। 'হু' প্রধান জানান, পর্যালোচক দল ওষুধের তথ্য নিয়ে পর্যবেক্ষণ করায় ট্রায়াল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সঠিক তথ্য পাওয়ার পর ট্রায়াল ফের চালানোর নির্দেশ দেওয়া হল।
হাইড্রক্সিক্লোরোকুইন মূলত ম্যালেরিয়ার ওষুধ হিসেব ব্যবহৃত হয়। মার্কিন প্রেসিডেন্ট এই ওষুধকে 'গেম চেঞ্জার' বলেও অভিহিত করেছিলেন। তবে শেষ পর্যন্ত হাইড্রক্সিক্লোরোকুইনের ওপরই ভরসা রাখলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)।

Post a Comment