যত দিন গড়াচ্ছে ততই বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। এই তালিকায় ভারত বর্তমানে বিশ্বের ষষ্ঠ স্থানে। দীর্ঘদিন লক ডাউন চলার পর এখন ধীরে ধীরে তা শিথিল করা হচ্ছে। এর ফলে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ ঝড়ের বেগে বেড়ে চলেছে। ঠিক এই সময় ইতিবাচক খবর শোনাল গবেষকরা। এই বছরের সেপ্টেম্বর থেকেই নাকি ভারত করোনার কোরাল থাবা থেকে রেহাই পেতে চলেছে। এমনটাই জানাল ম্যাথামেটিক্যাল মডেলের সাহায্যে হওয়া এই গবেষণা।


ডক্টর অনিল কুমার (Deputy director General, Public Health)  এবং রুপালি রায়  (Deputy Assistant Director, Leprosy DGHS in the health ministry) এই গবেষণাটি করেছেন অনলাইন জার্নাল এপিডিমিওলজি ইন্টারন্যাশনালে। এই গবেষণা তৈরি হয়েছে worldometers.info -এর থেকে পাওয়া তথ্য থেকে।


এই গবেষণা থেকে জানা যায় যে, ভারতে যখন করোনা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা, সুস্থ হওয়ার সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা এক অনুপাতে থাকবে তখন ধীরে ধীরে এই মারণ ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা কমে যাবে। গবেষকরা বর্তমানে ভারতের আক্রান্ত, সুস্থ ও নতুন করোনা আক্রান্ত রোগীর তালিকা বিচার করে অনুমান করছেন যে সেপ্টেম্বরের মধ্যভাগেই করোনা মুক্ত হতে পারে ভারত।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর