সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে ইন্টারনেট জুড়ে। মাত্র ৩৪ বছর বয়সে কেন আত্মহত্যা করলেন, তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আগে তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের আত্মহত্যা নিয়েও জোর শোরগোল শুরু হয়। 


তবে দিশার সঙ্গে সুশান্তের মৃত্যুর কোনও যোগ নেই।  প্রাক্তন ম্যানেজারের সঙ্গে সুশান্তের মৃত্যুর কোনও যোগ খোঁজা অহেতুক বলে স্পষ্ট জানানো হয়েছে পুলিসের তরফে। 


এদিকে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যুর সঙ্গে অভিনেতার কোনও যোগ নেই ঠিকই, তবে প্রয়াত অভিনেতার ব্যাঙ্কের স্টেটমেন্ট খতিয়ে দেখছে পুলিস।  ব্যাঙ্ক স্টেটমেন্ট খতিয়ে দেখে, অভিনেতার মৃত্যু রহস্য উন্মোচনের পথ প্রশস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে পুলিসের তরফে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর