আরব সাগরে ঘণীভূত হচ্ছে নিম্নচাপ ৷ মৌসম ভবন থেকে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপ ঘূর্ণিঝড় পরিণত হতে চলেছে ৷ যা ৩ জুন সকালের দিকে উত্তর মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাত উপকূলে আছড়ে পড়তে পারে ৷


এই ঘূর্ণিঝড়ের জেরে গুজরাত, মধ্যপ্রদেশ, গোয়া, কর্নাটক, কেরালা ও লাক্ষাদীপের উপকূলবর্তী এলাকায় ৪ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে ৷ হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার৷ যা বেড়ে হতে পারে ঘণ্টায় ৬৫ কিলোমিটার ৷


তবে, ২ জুন সকাল থেকে থেকে দক্ষিণ কর্নাটক ও মহারাষ্ট্র উপকূলে হাওয়ার গতিবেগ বাড়তে পারে৷ ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে বইবে হাওয়া৷ মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, পূর্ব মধ্য আরব সাগর ও লাক্ষাদ্বীপ অঞ্চলেও একটি নিম্নচাপ তৈরি হয়েছে৷ যা ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর জেরে উত্তরপ্রদেশের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


ইতিমধ্যেই কেরালা, কর্নাটক উপকূল, হায়দরাবাদ ও লাক্ষাদ্বীপ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে৷ আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ এর পাশাপাশি আগামী ২ ও ৩ জুন কোঙ্কন উপকূল ও গোয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷


৩ ও ৪ জুন উত্তর কোঙ্কন উপকূল ও উত্তর মধ্য মহারাষ্ট্রে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে৷ এছাড়াও গুজরাত, দমন, দিউ, দাদরা ও নগর হাভেলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর