লকডাউনের ফলে অনেকটা সুস্থ হয়েছে প্রাকৃতিক পরিবেশ। কমেছে দূষণ, ফিরেছে নানা পরিযায়ী পাখি। কিন্তু এরই মধ্যে এক আশ্চর্য ঘটনা ঘটলো মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লুনার সরোবরে।
রাতারাতি সরোবরের জলের রং পাল্টে হয়ে গেছে গোলাপি। যা দেখে হতবাক বিজ্ঞানীরাও।
৫০ হাজার বছর আগে উল্কাপিণ্ডের আঘাতে তৈরী হয় এই সরোবর। সরোবরের জলে অক্সিজেন এর পরিমান স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম, লবণের পরিমান বেশি। জন্মেছে কিছু জলজ উদ্ভিদও। কিন্তু রাতারাতি সরোবরের জলের রং পাল্টে যাওয়ায় চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা।
স্থানীয় সরোবর-সংরক্ষণ কমিটি দাবি করেছে, জলজ উদ্ভিদ ও লবণের কারণেই প্রাকৃতিক ভাবে জলের রং বদলে গেছে। যদিও ঠিক কি কারণে এই বদল, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।
Since the past four days or so, #Maharashtra's world-famous #LonarLake - the world's third biggest formed by a meteorite hit - has mysteriously changed colour from its normal bluish-green to a baby-pink shade.— The Weather Channel India (@weatherindia) June 11, 2020
(IANS) pic.twitter.com/kzGnpccnYf

Post a Comment