আগামী মাসেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা-ভ্যাকসিনের ২০ থেকে ৩০ লক্ষ ডোজ উৎপাদন করতে পারবে বলে দাবি ভারতের সেরাম ইনস্টিটিউটের।



অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা-ভ্যাকসিন 'ChAdOx1 nCoV-19' নামে পরিচিত। প্রথম পর্যায়ের চিকিৎসাগত প্রয়োগ শেষ হয়েছে। তবে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রক্রিয়া শুরু হয়েছে।



গত ২২ তারিখ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তরফে জানানো হয়, প্রথম পর্যায়ের ফলাফল সম্ভবত প্রকাশিত হবে জুলাই মাসের প্রথম সপ্তাহেই। পুণের সেরাম ইনস্টিটিউটের এক কর্তা জানান, প্রথম পর্যায়ের ফলাফল আশানুরূপ হলে আমরা ২০-৩০ লক্ষ ডোজ উৎপাদন করব। পরে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রক্রিয়া শেষ হলে বেশি পরিমাণে ভ্যাকসিন উৎপাদন তৈরি হবে।



দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ মে মাসের চতুর্থ সপ্তাহ থেকে শুরু হয়েছে। সেরাম ইনস্টিটিউটের ওই কর্তা জানান, প্রথম পর্যায়ের ফল আশানুরূপ হলে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের কাজ চলবে। তবে আশা করা যায়, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষা ২-৩ মাসের মধ্যেই শেষ হয়ে যাবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর