বিশ্বে ক্রমশঃ বাড়ছে আক্রান্ত। মোট আক্রান্ত সংখ্যার হিসাবে তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা। এপ্রিলের মতোই ফের সেখানে গ্রাফ চড়ছে সংক্রমণের। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ব্রিটেন, সংক্রমণের হার কোথাও কমেনি৷ করোনাকে আটকাতে বিশ্বজুড়ে চলছে নানা প্রতিষেধকের পরীক্ষা। এবার মানবদেহে নতুন কোভিড ভ্যাকসিনের ট্রায়াল শুরু হল ব্রিটেনে৷
লন্ডনের ইম্পিরিয়ল কলেজের অধ্যাপক রবিন শ্যাটক এবং তাঁর সহকারিরা মিলে যে ভ্যাকসিনের গবেষণা করেছেন, আগামী কয়েক সপ্তাহ ধরে সেই ওষুধের ট্রায়াল হবে ৩০০ জনের শরীরে। বিশ্ব জুড়ে মোট ১২০টি করোনা ভ্যাকসিন প্রোগ্রাম শুরু হয়েছে। সাফল্য মিলবে শীঘ্রই, আশাবাদী গবেষকরা।
কবে পাওয়া যাবে ভ্যাকসিন? কবে ফিরবে জীবনের স্বাভাবিক ছন্দ? দুঃসময় কাটিয়ে ভালো সংবাদের অপেক্ষায় প্রহর গুনছে বিশ্ববাসী।

Post a Comment