শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য এবং জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দিয়ে করোনা সংক্রমণ রুখতে আগামী এক সপ্তাহের জন্য বন্ধ করা হল দিল্লির সীমান্ত। গুরুগ্রাম সীমান্ত খোলার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল হরিয়ানা সরকার। তার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লি সরকার সীমান্ত বন্ধের বিজ্ঞপ্তি জারি করে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, সংক্রমণ ঠেকাতে আগামী এক সপ্তাহ বন্ধ থাকবে দিল্লি-নয়ডা এবং দিল্লি-গুরুগ্রাম সীমান্ত। 


উল্লেখ্য, হরিয়ানা সরকার অভিযোগ করে যে রাজধানী দিল্লির জন্যই সংলগ্ন হরিয়ানাতে সংক্রমণ বাড়ছে। এই অভিযোগে দিল্লি- গুরুগ্রাম সীমান্ত বন্ধ করে দেয় হরিয়ানা সরকার। ফলে হয়রানির শিকার হতে হয় হাজার হাজার মানুষদের। এরপর পঞ্চম দফার লকডাউনে হরিয়ানা সরকার সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সোমবার সকালে সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল দিল্লি-নয়ডা এবং দিল্লি-গুরুগ্রাম সীমান্ত বন্ধ রাখার কথা ঘোষণা করেন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর